কালাইয়ে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মাত্রাই বাজারস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাত্রাই ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমীর ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবহান। সমাবেশটি সঞ্চালনা করেন মাত্রাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ জাকারিয়া হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর জনাব মোঃ গোলাম কিবরিয়া মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব এস. এম. রাশেদুল আলম সবুজ, কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জনাব মোঃ খাইরুল ইসলাম।

সমাবেশে বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সততা এবং যোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি আসন্ন নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য কর্মী ও সুধী সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় স্থানীয় জামায়াত ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com