টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইলেকট্রিক আয়রনের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অবস্থিত মিথ্যাউল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ওসমান গনি নাঈম (৯)-কে গরম ইলেকট্রিক আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুস্তাকিন বিল্লাহকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার এসআই আদিব তাঁকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com