সোনারগাঁওয়ের কাঁচপুরে চোর সন্দেহে পিটিয়ে আহত যুবকের ১০দিন পর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জরে সোনারগাঁওয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে আহত করার ঢাকার একটি হাসপাতালে ১০ দিন লাইভ সার্পোটে থাকার পর মারা যাওয়ার ঘটনা ঘটে। জানা যায় গত ২৯ অক্টোবর উপজেলার কাচঁপুরের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকরে নাম মো ফারুক (৪০)। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। রোববার রাতে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হয়।

নিহত ফারুক কাচঁপুররে ললাটি এলাকার সরোজ উদ্দিনরে ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলনে, এ ঘটনা নিহত ফারুকের মা ওহেদা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে। ৩২৬ ধারায় দায়ের করা মারধররে মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর হবে।

নিহতের মা ওহেদা বেগম জানান, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় ললাটি এলাকার আমিনুল ভেন্ডার , তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন মিলে তাঁর ছেলে ফারুককে বাসা থেেক ডেকে ললাটি জনতা বাজার নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার বিরুদ্ধে ভেন্ডার আমিনুলের বাড়ির কারেন্টের তার চুরির অপবাদ দিয়ে কয়েকজন মিলে এলাপাতাড়ি মারধর ও পিটিয়ে রক্তাক্ত করে আহত করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারধরের ঘটনায় গুরুতর আহত ফারুকের মা বাদি হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানয়া ৩২৬ ধারায় একটি অভিযোগ আকারে মামলা দায়ের করে। কিন্তু আহত ফারুকের অবস্থার অবনতি হলে পরিবারে লোকজন তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১০ দিন লাইভ সার্পোটে থাকার পর শনিবার রাতে আহত ফারুক মারা যায়। পরে ঢাকায় ফারুকের মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার রাতে লাশটি বাড়িয়ে নিয়ে আসা হয়।

নিহতের মা ওহেদা বেগমের অভিযোগ করেন বিনা প্রমাণে তার ছেলেকে চোর সাজিয়ে পরিকল্পিত ভাবে বেদরক মারধরের ফলে তার ছেলের মৃত্যু হয় । আমি এই নিশৃংস হত্যার বিচার দাবি করে বলনে, আমার ছেলেকে বাজাররে মধ্যে বহু মানুসের সামনে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মক ভাবে রক্তাক্ত করে আজ আমার ছেলের মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক আরও বলনে, ৩২৬ ধারায় মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। যারা আইন হাতে তুলে নিয়ে তাকে মারধর করেছে তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com