গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি :০৮ নভেম্বর ২০২৬
আজ ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ- জামান।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব *মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়, জেলা পরিষদের প্রশাসক জনাব শরীফ রফিকউজ্জামান মহোদয়সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধসহ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন
সমবায়ের শক্তিতে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বানে মানিকগঞ্জে জাতীয় সমবায় দিবস উদ্যাপন
ঘিওরে উদ্বোধনের আগেই শত অভিভাবকের আগ্রহ ‘তাকওয়া ইন্টারন্যাশনাল মডেল স্কুলে’
ইবি'র ৫ম সমাবর্তনের অনলাইন পোর্টাল উদ্বোধন; আবেদন শুরু ১০ নভেম্বর