পাঁচবিবিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিকনির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত ৮ নভেম্বর রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর পোটার বিল এলাকায় সোহেল রানার বাড়ির সামনে অভিযান চালায় থানা পুলিশ। সেখানে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-পাঁচবিবি পৌর শহরের পশ্চিম বালিঘাটা (কাদের পাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২৭) এবং বালিঘাটা ইউনিয়নের পোটার বিল এলাকার মনসুর আলীর ছেলে লিটন ইসলাম (২৬)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক (মামলা নং-১২/৩৯০, তারিখ: ০৯/১১/২০২৬) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com