কালাইয়ে কালীপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপ পরিদর্শনে মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে জয়পুরহাটের কালাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান।

পরিদর্শনকালে আবু ইউসুফ বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। সমাজে ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের বন্ধন দৃঢ় করে শান্তিপূর্ণভাবে বসবাস করাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com