বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
আবুল বাশার বোরহানউদ্দিন (ভোলা): প্রতিনিধি :
সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সকাল ১১টা থেকে শুরু হয়ে প্রায় ২ঘন্টাব্যাপী এ কার্যক্রম চালানো হয়। এতে যোগ দেন সকল ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা শাখাসহ বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতাকর্মী।
এসময় তারা হাসপাতালের চারিদিকের ড্রেন,প্রাঙ্গন ও হাসপাতালের ভেতরেও এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান, মানুষ সুস্থ থাকতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। বোরহানউদ্দিন ৫০শয্যা জেনারেল হাসপাতালটি মানুষের উন্নত চিকিৎসার শেষ ভরসাস্থল,তাই এখানে সকল উপজেলার মানুষ চিকিৎসা নিতে আসেন। এর ফলে দেখা যায় হাসপাতাল ও তার আশেপাশে অপরিচ্ছন্ন হয়ে যায়,পরিস্কার করতে গিয়ে হাসপাতাল কতৃপক্ষকে হিমসিম খেতে হয়। তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হাসপাতাল ও তার আশেপাশের এলাকা আমরা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সুমন চৌধুরী ও প্রিন্স হাওলাদার। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমিন চৌধুরী, কুতুবা ইউনিয়ন সভাপতি সুমন পণ্ডিত, হাসাননগর ইউনিয়ন সভাপতি রিয়াদ হাওলাদার, সাচড়া ইউনিয়ন সভাপতি মো. সোহাগ, মানিকা ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি খোকন পণ্ডিত, মানিকা পূর্ব শাখার নয়ন মুন্সি, দেউলা ইউনিয়নের পলাশ হাওলাদার এবং কাচিয়া ইউনিয়নের কেফায়েত উল্যাহসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ৯টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিফ আসলাম রুবেল স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।