নেত্রকোনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনার বারহাট্টায় মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনে (১০ নভেম্বর) মঙ্গলবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী–পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী রাজু মিয়া, লিটন মিয়া।

এসময় বক্তারা বলেন, বিক্রমশ্রী পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা লইজ্জত আলীর মেয়ে সাবিনা ওরফে শরিফা সাথে জমি নিয়ে ঝামেলা চলছিল। কিন্তু জমির ঝামেলা থেকে অসহায় রাজু মিয়ার উপরে গত ২৪ অক্টোবর নারী নির্যাতন মামলা দেয় সাবিনা ওরফে শরিফা। এই কারণে রাজু ১২ দিন জেলও কাটে।অথচ রাজুর সাথে এই মেয়ের কোন রকম সম্পর্কই নেই।

বক্তারা আরো জানান, এই মেয়ের জামাইয়ের কোন শেষ নেই। সে যাকে ভালো লাগে তার সাথেই অনৈতিক সম্পর্ক করে। তাঁর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করলেই নারী নির্যাতন মামলা দেয়। ইতিমধ্যেই এই মেয়েটি ৭জন স্বামী পরিবর্তন করেছে। তাই এই সাবিনা ওরফে শরিফার সকল মিথ্যা ও বানোয়াট হয়রানিমূলক মামলা থেকে মুক্তি চান মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

ভুক্তভোগী রাজু মিয়ার বাবা লিটন জানান, আমার সাথে সাবিনা ওরফে শরিফার জমি নিয়ে ঝামেলা ছিল। কিন্তু সে আমার পরিবারকে হয়রানি করার জন্য আমার ছেলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে। এলাকাবাসী জানে আমার ছেলে কেমন।আমি এটার সঠিক বিচার চাই।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিক উজ্জামান বলেন, বিক্রমশ্রী গ্রাম থেকে এলাকাবাসী থানায় এসেছিল। আমরা তাদের অভিযোগ দিতে বলেছি।পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com