পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ'র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

পূর্বধলা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক জেলা সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ সাহেবের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পূর্বধলা পাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: বাবলু আলম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক, যুবদল, পূর্বধলা উপজেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপি মো: হাবিবুর রহমান ফকির।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার (সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপি ও আহ্বায়ক, পূর্বধলা উপজেলা বিএনপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার (সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপি ও সাবেক সহ-সভাপতি, পূর্বধলা উপজেলা বিএনপি)।

​পরিবারের পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন মরহুম মুশতাক আহমেদ সাহেবের জ্যেষ্ঠ পুত্র ইশতিয়াক আহমেদ বাবু।

​এছাড়াও স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকির সায়েদ আল মামুন শহীদ, মো: সেলিম উদ্দিন, মো: রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, হাবিবুর রহমান হাবিব, সালা উদ্দিন নওয়াব , মো: আব্দুল গফুর, মো: আবুল হাসনাত বেপারী এবং আতিকুর রহমান রনক সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে তার আদর্শিক রাজনৈতিক জীবনের উপর পথচলার গুরুত্বারোপ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com