কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার 

 মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে ছেড়ে আসা গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক বালিয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত মহিউদ্দিন ভারসাম্যহীন ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঝাঁপ দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com