ফুলবাড়ী সীমান্তে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল ঘটনাস্থলে তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্যসহ তিনটি অভিযানে মোট মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com