বোদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কালীপূজা উপলক্ষে ধামের গানের আসর, উদ্বোধন করলেন দিলরেজা ফেরদৌস চিন্ময়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
মোঃ আশরাফুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভুজারীপাড়া এলাকায় শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী ধামের গানের আসরের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধামের গানের আসরের শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঐতিহ্যবাহী ধামের গানের আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির হামিদুর রহমান, বোদা পৌর যুবদল নেতা পুলক ইসলাম, পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক আয়োজন এলাকাবাসীর মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।