ঢাকা বিভাগে শ্রেষ্ঠ এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের মধ্যে সপ্তম স্থানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অক্টোবর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । এ তালিকায় দ্বিতীয় হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।

ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে প্রথম স্থান এবং সারা দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । 

এ অর্জনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জের সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com