কালীগঞ্জে হাটচান্দনীর সংস্কার কাজের উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া হাটচান্দনীর সংস্কার কাজের উদ্বোধন করা।
সোমবার (৯ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক সাবেক সফল মেয়র, গণমানুষের নেতা, আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, আরও উপস্থিত ছিলেন ৭নং রায়গ্রাম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, মশিয়ার রহমান সহ আরও অনেকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, এলাকাবাসী উপস্থিত ছিলেন।
হাটচান্দনীর সংস্কার কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের চলাচল এবং কেনাবেচায় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
হাটবাজারের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এলাকার ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেন।
আরও পড়ুন
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের মধ্যে সপ্তম স্থানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম দেখতে আসছেন ব্রিটিশ ডাচেস
নওগাঁর দুই উপজেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ২, গুরুতর আহত বেশ কয়েকজন