জয়পুরহাটে অসুস্থ প্রবীণ পরিবহন শ্রমিক মোফাজ্জল হোসেনকে স্বেচ্ছায় অবসর অনুদান প্রদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

মঙ্গলবার বেলা ১২টায় মোটর শ্রমিক কার্যালয় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রবীণ সদস্য মোফাজ্জল হোসেনকে (সদস্য নম্বর: ২০৪) সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় অবসরের আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, প্রবীণ এই পরিবহন শ্রমিক দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক সক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রাপ্য স্বেচ্ছায় অবসরের অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ও সহ-সভাপতির সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে এ অনুদান হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় নেতৃবৃন্দ মোফাজ্জল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। 

নেতৃবৃন্দ জানান, সংগঠনের যে কোনো শ্রমিকের দুর্দিনে পাশে দাঁড়াতে এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com