দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'দিগন্ত' বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যনও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা শিবির। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বটতলা প্রাঙ্গন থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান বিশ্বাস সহ শাখা শিবিরের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তাদের 'লীগ ধর, জেল ভর', ''একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর', 'আপা আপা করিসনা, পিঠের চামড়া থাকবে না', 'জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আবার', 'আওয়ামিলীগের ঠিকানা এই বাংলায় হবেনা', আওয়ামীলীগের আস্তানা ভেঙে দাও গুড়ি দাও', লীগ পাবি যেখানে, ধুলাই হবে সেখানে' 'দিল্লি না ঢাকা, ঢাকা, 'শিক্ষা আর ছাত্রলীগ একসাথে চলেনা'-সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
কুষ্টিয়া জেলা শিবিরেের সভাপতি ইমরান বিশ্বাস বলেন, "নৈরাজ্য সৃষ্টি করার কারণেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। তারা বিগত ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। এখন পতিত ফ্যাসিস্টরা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে। কিন্তু বর্তমান সরকার তা মোকাবেলা করতে বারবার ব্যার্থ প্রমাণিত হয়েছে। তবে জনগণ আর আধিপত্যবাদ কায়েম করতে দিবেনা। বর্তমান সরকারের উচিৎ জনগণের অধিকার নিয়ে তালবাহানা না করে অধিকার বাস্তবায়ন করা এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা। দেশে আজ প্রকাশ্যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে। নিষিদ্ধ ছাত্র লীগের নৈরাজ্য ঠেকাতে না পারলে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার বিরুদ্ধে ছাত্রশিবির সর্বদা রাজপথে আছে এবং থাকবে। ফ্যাসিস্টরা জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে ক্ষমতাচ্যুত হওয়ার বিদ্বেষ থেকেই শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে। তারা ইবি শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বিতাড়িত হয়ে তারা এখন বারবার দেশকে অস্থিতিশীল করে তুলতে মরিয়া হয়ে উঠছে। বিগত ১৭ বছর ভারতের একটা রাজ্য বানানোর জন্য সব করেছিলো তারা। কিন্তু জনগণ ৫ আগস্ট তাদের দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। পতিত ফ্যাসিস্টকে চিরতরে নিষিদ্ধ করতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা শিক্ষার্থীদের উপর হামলা করেছিলো তারা এখনো বহাল রয়েছে। অতি দ্রুত তাদের বিচার কার্যকর করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে ছাত্র দলের প্রতি আহ্বান থাকবে। যদি সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার সাহস পেতো না। যদি সরকার বিচার করতে না পারেন তাহলে জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দেন, জনগণই তাদের বিচার করবে।