ঠাকুরগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোঃ জিলানী মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের খোচাবাড়ী বাজারসংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল নাবিল পরিবহণের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী জিলানী মিয়ার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিলানী মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।
এসআরবি-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
আরও পড়ুন
মিঠাপুকুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেফতার
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ: ঝিনাইগাতীতে বিএনপি নেতাকে শোকজ
পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ'র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত