চুনারুঘাটে সালিশে বিরোধের অবসান: মামলা প্রত্যাহারের শর্তে বাদি-বিবাদের আপোষ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী লামাপাড়া গ্রামে দীর্ঘদিনের সামাজিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার অবসান ঘটেছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানদের মধ্যস্থতায় এক গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে।
সালিশি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বাদি ও বিবাদি উভয় পক্ষ মিলে আদালত ও থানা থেকে মামলা-অভিযোগ তুলে নেওয়ার জন্য আপোষনামা দাখিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোড়ামী লামাপাড়া গ্রামে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বাদি ও বিবাদি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে এক রক্তাক্ত মারামারি ও হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে থানা পুলিশ ও আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। এতে উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা ও আইনি জটিলতায় জড়িয়ে পড়ে, যার ফলে গ্রামে এক চরম অশান্ত ও থমথমে পরিবেশের সৃষ্টি হয়।
গ্রামের এই অস্থিতিশীল পরিস্থিতি দূর করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এগিয়ে আসেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শনিবার (৭ নভেম্বর) ২০২৬ দক্ষিণ গোড়ামী লামাপাড়া গ্রামে উভয় পক্ষকে নিয়ে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন খান্দুরা দরবার শরীফের আওলাদে রাসুল জনাব হযরত মাওলানা সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনী ফয়েজ চিশতী সাহেব।
উক্ত বিরোধ নিষ্পত্তিতে সালিশকারক হিসেবে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন
৫নং শানখলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও ন্যায় বিচারক বর্তমান চেয়ারম্যান এডভোকেট জনাব নজরুল ইসলাম সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন শানখলা, ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জমরুত আলী,৭ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ ইকবাল মিয়া,পুলিশ বাড়ির বাচ্চু মিয়া, জনাব হারুনুর রশীদ এংরাজ এবং জনাব ফুরুক মিয়া সর্দার জনাব ফুল মিয়া,জনাব হাসান আলী,জনাব রজব আলী।
সহ এলাকার গুণ্যমাইন ব্যাক্তি -মুরব্বীয়ানাদের ও দৈর্ঘ্য আলোচন যৌক্তিক সিদ্ধান্ত এবং পরামর্শ মেনে নিয়ে বাদি ও বিবাদি পক্ষ নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সম্মত হন।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষই আদালত ও থানায় চলমান মামলা ও অভিযোগগুলো প্রত্যাহার করে নেবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে আদালতে যৌথ 'আপোষনামা' দাখিল করার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই শান্তিপূর্ণ নিষ্পত্তির পর দক্ষিণ গোড়ামী লামাপাড়া গ্রামের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, আইনি লড়াইয়ে সামাজিক দূরত্ব ও শত্রুতা আরও বাড়ে। সালিশের মাধ্যমে এই আপোষনামা ও নিষ্পত্তি গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।