ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক সংকট, নেই কার্যকরী পদক্ষেপ

সংকটে প্রাথমিক শিক্ষার মান: ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নেই প্রধান শিক্ষক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

আবুল বাশার,  বোরহানউদ্দিন প্রতিনিধি :

ভোলার বোরহান উদ্দিনে সেই বিদ্যালয় গুলোতেই আজ নেতৃত্বের সংকট। ভোলার বোরহান উদ্দিন উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নেই প্রধান শিক্ষক। ফলে অভিভাবকহীনতার পরিস্থিতিতে চলছে পাঠদান এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম। কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে চলছে বিদ্যালয়, কোথাও সহকারী শিক্ষকদের ওপরই বর্তাচ্ছে বাড়তি দায়িত্ব। দীর্ঘদিনের এ শূন্যতা বিদ্যালয়ের স্বাভাবিক ব্যবস্থাপনা, পাঠদান তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়ে তৈরি করেছে নানা প্রশ্ন। শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগরি প্রতিষ্ঠানগুলোতেই যখন নেতৃত্বের এমন সংকট, তখন প্রাথমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়ছে সচেতন মহলে।

দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম, পাঠদান ও সার্বিক তদারকিতে দেখা দিয়েছে নানা সমস্যা। একই সঙ্গে সহকারী শিক্ষক ও নৈশপ্রহরী কাম দপ্তরীর সংকটেও ভুগছে বিদ্যালয়গুলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বোরহানউদ্দিন ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬টিতে। বাকি বিদ্যালয়গুলোর মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা। ফলে নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই চলছে উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম।

অন্যদিকে, উপজেলায় সহকারী শিক্ষকের মোট পদ ৮৫৪টি,

সহকারী শিক্ষক পদে রয়েছে ৭২৮টি,শুন্য পদে রয়েছে ১২৬,টি তবে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭জন সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ১৫৬টি বিদ্যালয়ের ১৫৬টি বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরী রয়েছেন মাত্র ৬১জন রয়েছে,শুন্য পদে রয়েছে ৯৫টি।

সংশ্লিষ্ট বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে একদিকে যেমন শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব বেড়েছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের যথাযথ তদারকি।

এদিকে প্রাথমিক শিক্ষা সমিতি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন ২০০৯ সালের পর থেকে প্রাথমিকের সহকারি শিক্ষকদের পদোন্নতি বন্ধ।পদোন্নতি বঞ্চিত হয়ে সহকারী শিক্ষকগণ একই পদে থেকে অবসরে যাচ্ছে। প্রায় ১৫৬ টি প্রধান শিক্ষক পদের মধ্যে পায় ১০০ টি শূণ্য পদ রয়েছে।যার কারনে প্রাথমিক শিক্ষা ব্যাবস্থা অত্র উপজেলায় স্থবিরতা বিরাজ করছে।দ্রুত পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূণ্য পদ গুলো পূরনে সরকারের দৃষ্টি কামনা করছি।

চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহিদ তালুকদার বলেন, বিদ্যালয়টিতে ৬জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন ৪জন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম বিঘ্ন ঘটছে। শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বেহাল প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, বিদ্যালয়গুলোতে নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক শৃঙ্খলা ফলে শিক্ষকদের কাজের সমন্বয় এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন হবে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মেহেদী মাসুদ বলেন, আইনি জটিলতার কারণে এত দিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার শিক্ষা বন্ধক সরকার জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হলে প্রধান শিক্ষকের শূন্য পদগুলোও দ্রুত পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণ করা এখন সময়ের দাবি। এতে গবিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহজ হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com