ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হ‌ওয়ায় নাজমুন আরা সুলতানাকে দিশারীর ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তার কক্ষে গিয়ে এ শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা ।

এ সময় উপস্থিত ছিলেন দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনের সভাপতি শাম মীম জোপা বৃষ্টি, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তুষার, অর্থ সম্পাদক নুসরাত জাহান ইভা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল হাসান, সাহিত্য সম্পাদক মুবিন আহমেদ, দিশারী স্কুলের শিক্ষক আজমাইন জারিফ ও রাসেল সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে প্রথম স্থানে শ্রেষ্ঠত্ব অর্জন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । এ বিভাগে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।

এছাড়া একই মূল্যায়নে সারাদেশের ৬৪টি জেলার মধ্যে সপ্তম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । তার এ অর্জনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান দিশারীর নেতারা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com