সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়। 

সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ডা. শেখ আজিজুর রহমান এবং ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

দিবসটি উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com