জয়পুরহাটে মেয়র প্রার্থীর ব্যানার উধাও, জামায়াতের নিন্দা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মুহাঃ হাসিবুল আলমের প্রচারণার বিলবোর্ড থেকে ব্যানার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শহরের পাঁচুর মোড় এলাকায় স্থাপিত এই ব্যানারটি সরিয়ে নেওয়ার প্রতিবাদে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বুধবার ১১ নভেম্বর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র প্রার্থী মুহাঃ হাসিবুল আলম।

এ সময় শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকিরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতারা এ ঘটনাকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আখ্যা দিয়ে বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু প্রতিপক্ষের প্রচার সামগ্রী সরিয়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল আচরণের আহ্বান জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত শাস্তির দাবি জানান তাঁরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com