প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে উদ্যাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী । এ উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস ।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলা শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শুভেচ্ছা জানান ।
প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, উদীচী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল ইসলাম শুক্কু, কমরেড মজিবর রহমান মাস্টার, কমরেড আরশেদ আলী, স্কুলশিক্ষক আব্দুর রহমান অভি, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বিমল রায়, সভাপতি চান মিয়া, সহসভাপতি সৌরভ মাহমুদ সোহাগ, শিক্ষক এস এম রাব্বি ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।