চট্টগ্রামে বিশ্বমানের সৌরপ্রযুক্তি নিয়ে সোলার স্টক লিমিটেডের যাত্রা শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির আধুনিক সমাধান নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে Solar Stock Limited-এর অথরাইজড শোরুম। নগরীর আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোড এলাকায় কিনাবেচা ডট কমের উদ্যোগে চালু হওয়া এ শোরুমে ১০০ ওয়াটের ছোট সোলার সলিউশন থেকে শুরু করে মেগাওয়াট পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আধুনিক পণ্য ও প্রযুক্তিগত সমাধান পাওয়া যাবে।
শোরুমটিতে সোলার পাম্প, সোলার পাওয়ার স্টেশন, সোলার আইপিএস, লাইটওয়েট, ফ্লেক্সিবল ও ফোল্ডেবল সোলার প্যানেল, সোলার ফ্যান, সোলার লাইটসহ বিভিন্ন ধরনের আধুনিক সৌরবিদ্যুৎ সরঞ্জাম প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য সোলার প্রকল্পের পরিকল্পনা, প্রযুক্তি নির্বাচন ও বাস্তবায়নে পরামর্শ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে Solar Stock Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মিস্টার সু বলেন, তিনি জার্মানিতে চার বছর সৌরবিদ্যুৎ খাতে কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠানের চীনে ১.২ গিগাওয়াট সক্ষমতার সোলার প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে সব শ্রেণি-পেশার মানুষের কাছে আধুনিক সোলার প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির পরিচালক জয়নাল আবেদীন জয় বলেন, দেশে সোলার বিপ্লব ঘটাতে হলে মানসম্মত পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার পাশাপাশি গ্রাহকদের সঠিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে হবে। শুধু কম দামে পণ্য কেনার কারণে অনেক গ্রাহক পরবর্তী সময়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ বাস্তবতা বিবেচনায় পণ্যের গুণগত মান, কার্যক্ষমতা, বিনিয়োগ ও সম্ভাব্য সাশ্রয় সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যে অভিজ্ঞতাভিত্তিক এ শোরুম চালু করা হয়েছে।
তিনি আরও জানান, Solar Stock Limited বিশ্বখ্যাত ইনভার্টার ব্র্যান্ড উবুব নিয়ে কাজ করছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি শোরুম চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
কৃষি খাতে সৌরবিদ্যুৎচালিত পাম্প ও সাবমার্সিবল পাম্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জয়নাল আবেদীন জয় বলেন, এসব প্রযুক্তিতে প্রাথমিক বিনিয়োগ কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষকদের কাছে এ প্রযুক্তি সহজলভ্য করতে সরকার, ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহজ শর্তে ঋণ ও অর্থায়ন সহযোগিতা প্রয়োজন।
শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের জন্যও সোলার প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা, পণ্য সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রচলিত আমদানি নীতি ও শুল্কবিধি অনুসরণ করে সরাসরি চীন থেকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে সোলার সরঞ্জাম আমদানির সুযোগের বিষয়টিও তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, ক্রমবর্ধমান বিদ্যুৎ ব্যয়, জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ এবং পরিবেশবান্ধব উন্নয়নের প্রয়োজনীয়তায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। বিশেষ করে কৃষি, আবাসন, বাণিজ্য ও শিল্প খাতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রামে Solar Stock Limited-এর নতুন শোরুম চালু হওয়াকে আধুনিক সৌরপ্রযুক্তি সম্প্রসারণের একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজন ও বিনিয়োগের সক্ষমতা অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার সুযোগ পাবেন।