ফরিদগঞ্জের বাঁশারায় বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
সোহাঈদ খান জিয়া: চাঁদপুর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের বাঁশারা গ্রামের মাষ্টার বাড়িতে
বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার। দীর্ঘদিন ধরে এ পরিবারের সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করাসহ হামলার ঘটনা ঘটায়।
জানাযায়,বাঁশারা গ্রামের মৃত খলিলুর রহমান কাজীর দু ছেলে আলী হোসেন ও শাকিবুল হাসান চাকুরির সুবাধে প্রবাসে অবস্থান করছে। বাড়িতে তাদের মা স্ত্রী ও সন্তানরা থাকে। অসহায় পেয়ে পাশের ঘরের আবুল কালাম আজাদ জোর পূর্বক প্রভাব বিস্তার করে ও তার ডাক্তার ছেলে সাইফুল ইসলামের ক্ষমতা দেখিয়ে জায়গা দখলের চেষ্টা করে। এনিয়ে আবুল কালাম আজাদ প্রবাসী আলী হোসেনদের বিরুদ্ধে একে একে ৩ টি মিথ্যা মামলা দায়ের করলে ও সেই মামলার রায় আলী হোসেনদের পক্ষে আসে। কিন্তু উপায়ান্তর না পেয়ে আবুল কালাম আজাদ আলী হোসেনদের বসতঘরের সামনে কাটা তারের বেড়া দিয়ে রাখে।যার ফলে কেউ ঘর থেকে বের হতে পারে না।কিন্তু যে জায়গায় বেড়া দেওয়া হয়েছে সেই জায়গা টুকু আলী হোসেনদের। সে প্রভাব শালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সম্পত্তিগত বিরোধ নিয়ে সালিসি বৈঠক বসলেও সে সালিশ বৈঠক অমান্য করে। এমনকি সালিশগণ ও মিথ্যা অজুহাত দেখিয়ে তার পক্ষে কথা বলে।
এব্যাপারে প্রবাসী আলী হোসেনের বৃদ্ধ মা আমেনা বেগম বলেন, ২০০৪ সাল থেকে জোরপূর্বক পুকুর দখল করে মাছ চাষাবাদ করতে যায়।বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এনিয়ে মামলা দায়ের করতে গেলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আবুল কালাম আজাদ । সে একে একে তিনটি মামলা করে আমাদের বিরুদ্ধে সে মামলা গুলো আদালত আমাদের পক্ষে রায় দেয়।আমরা টয়লেট নির্মাণ করতে গেলে সে বাঁধা প্রদান করে। রাজ মিস্তিদেরকে মামলার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এমনকি আমাদের জায়গা তার নিজের জায়গা বলে বেড়া দিয়ে রাখে।আমরা বাড়ি থেকে বের হতে পারি না।এমনকি আমার ১ মেয়ে ও দুই জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।এমনকি সম্পত্তি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেয়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এব্যাপারে চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, উভয় পক্ষকে বলেছি বসে সমাধান করার জন্য। এখনই ইউপি সদস্য পাঠাবো বিষয়টি দেখার জন্য।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তা বলেন, আমাদের নিকট অভিযোগ দিলে তদন্ত পূর্ব ব্যবস্থা নেওয়া হবে।