ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার চর্চায় মানিকগঞ্জে ৪৫০ শিক্ষার্থীর প্রতিযোগিতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ।

বুধবার সকালে মানিকগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান । বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন ।

প্রতিযোগিতায় ইসলামী সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বিভাগে জেলার ৪৫০ জন শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয় ।

আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com