পাবনায় গ্রামীণ ব্যাংক দোগাছি শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। 

স্থানীয়দের দাবী, দূর্বৃত্তরা জয়বাংলা শ্লোগানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়৷ 

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেল রাত ১২ টা ৫০ মিনিটে দূর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। 

এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে। 

পাবনা সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com