জেলা পর্যায়ে দ্বিতীয় হয়ে বিভাগীয় মঞ্চে রিদি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা পর্যায়ে ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাতেমা আনসারী জান্নাত রিদি । এ সাফল্যের সুবাদে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে । রিদি গাজী টিভির সাংবাদিক রিপন আনসারীর একমাত্র মেয়ে । 

বুধবার (১১ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার হলরুমে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে জেলার সাতটি উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা অংশ নেয় ।

শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে । এতে ইসলামী সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বিভাগে জেলার ৪৫০ জন শিশু-কিশোর অংশ নেয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান । বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

আয়োজকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখে ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা । জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাওয়ায় রিদির এ সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com