সোনারগাঁওয়ে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মুদি দোকানদার আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হাতকোপা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি ওই দোকানে চকোলেট কিনতে যায়। এ সময় দোকানি কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত নূরুল হককে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”