সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
মোঃ সিফাত মাহমুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম মানু।
এ সময় শিক্ষক সমাজের পক্ষ থেকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিকতার এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ধরনের সম্মাননা শিক্ষক সমাজ ও অতিথিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।