কালীগঞ্জে বিএনপির আয়োজনে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নাগরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পূর্বাচল স্বাধীনতা চত্বরের বিএনপির দলীয় কার্যালয় হতে সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খাঁন (জয়), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য প্রমূখ।
এসময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাক্তার আলী হোসেন, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃহারুন রশীদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ জাহান, ওয়ার্ড যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা জাসাস আহবায়ক কমিটির সদস্য মোঃ লিটন মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, স্থাণীয় বিভিন্ন রেষ্টুরেন্টে আওয়ামীলীগের নেতাকর্মীরা নিয়মিত বসে সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনা করে। তারা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।