নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার (১১ নভেম্বর) সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতেজেলা গোয়েন্দা শাখা (ডিবি), জানতে পারে, নওগাঁ সদর থানাধীন চকতারতা গ্রামের "সালে ফেরদৌসের মেহগনি বাগানের" আশপাশে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৩০ মিনিটে অভিযানিক টিম সেখানে অভিযান চালায়।

অভিযানে আসামি লিটন বাবুকে (৪৫) দেহ তল্লাশি করা হয়। তার হাতে থাকা কালো রঙের একটি শপিং ব্যাগের ভেতর থেকে প্রতি পাতায় ১০টি করে মোট ১৫ পাতায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় লিটন বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com