নওগাঁয় সবজি ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে গাঁজা গাছসহ এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এনাজুল হক তাঁর সবজি ক্ষেতের মধ্যে একটি গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।

এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামে তাঁর সবজি ক্ষেতে অভিযান চালায়। এ সময় উপস্থিত লোকজনের সামনে ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পরে এ ঘটনায় এনাজুল হককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এনাজুল হক কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com