কয়েদির পেটে অস্ত্রোপচার, বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার এবং অন্যান্য ধাতব উপাদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকরা।

হাসমত আলী (৪৪) নামের ওই কয়েদি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন। পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে এসব বস্তু বের করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব পালনকালে বিভিন্ন আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন তিনি। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ওই কয়েদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com