ইবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ'র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রুমন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
ওসমান গণি, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ অর্থবছরের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রুমন ইসলাম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সম্মতিক্রমে উপদেষ্টা অধ্যাপক ড. জাকির হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির সহ-সভাপতি হয়েছেন—ফারহানা ইয়াছমিন, আজমেরী রহমান, কাজী বৈশাখী, জিন্নাত মালিয়াত সীমা ও অনিত্য কুমার রায়। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন—শাহ মো. মারুফ হাসান, শিমুল রানা সোহান, কাজী আনিতা জামান, ভীষ্মদেব রায়, মো. মেহেদী জামান ও সুরভী জান্নাত সুমানা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহন রায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন—রাশেদ ইসলাম, মোজাহিদ ইসলাম, রায়হান ইসলাম ও দীনবন্ধু রায় দেবা।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন—দপ্তর সম্পাদক: মামুন ইসলাম, সহ-দপ্তর সম্পাদক: তাহমিদ তারিক, অর্থ সম্পাদক: মাসুম ইসলাম, সহ-অর্থ সম্পাদক: সামিহা তাহমিদা ঐশী, প্রচার সম্পাদক: তাজুল ইসলাম তাওহিদ, উপ-প্রচার সম্পাদক: মাশরূপা ইয়াছমিন, আইন সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন, সহ-আইন সম্পাদক: দীপ চন্দ্র রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোহনা আক্তার ইরা, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ফাহিম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক: মো. মাসুদ রানা, সহ-ক্রীড়া সম্পাদক: মিরাজুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্যরা হলেন—সৈয়দ রাশিদুন নুর, মো. মেহেদী হাসান, রক্তিম ইসলাম, ফাইয়াজ আল মুনতাসির লুবাত, মো. হিদায়াতুল্লাহ, রিফাত ইসলাম ও রোমানা বিশী।
নবমনোনীত সাধারণ সম্পাদক রুমন ইসলাম বলেন, 'এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং নীলফামারী জেলা সমিতির প্রতি অর্পিত একটি আমানত। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সমিতিকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করতে চাই।'
নবমনোনীত সভাপতি কামরুজ্জামান বলেন, “সভাপতি মনোনীত হওয়া আমার কাছে বড় একটি দায়িত্ব ও অঙ্গীকার। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যই সংগঠনের মূল শক্তি বলে বিশ্বাস করি। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনকে আরও গতিশীল, সুন্দর ও সুসংগঠিত করতে কাজ করে যাব।”