সোনারগাঁওয়ে মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন কর্মী সহ আটক ১৮
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
সোনারনগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন চার নেতাকর্মী এবং ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে নিত এই বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ২ জন, মাদকসেবী ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জন আসামি রয়েছেন।
সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার (২ জন): নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য ও সিংলাব এলাকার শাহ আলমের ছেলে মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের ছাত্রলীগের ্একসময়কার সভাপতি পদপ্রার্থী ও পাকুন্ডা এলাকার ইমরান ভূঁইয়ার ছেলে শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩)।
বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার (২ জন): পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও ভবনাথপুর এলাকার মৃত আ. মজিদ সরকারের ছেলে মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও কাফুরদী এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)।
নিয়মিত মামলায় গ্রেফতার (২ জন): সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার আ. হালিম মিয়ার ছেলে হামিদ মিয়া (৩৮) এবং কোবাগা এলাকার মো. জাফরের ছেলে শান্ত মিয়া (২২)।
মাদকসেবনের অভিযোগে গ্রেফতার (১২ জন): হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২২), দৈলেরবাগ এলাকার (স্থায়ী ঠিকানা: নুনেরটেক) ইসমাইলের ছেলে মো. রিফাত (১৯), আষারিয়ারচর এলাকার মো. আলিফের ছেলে মো. আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. রাব্বি (২১), সেনপাড়া এলাকার ভাড়াটিয়া (স্থায়ী ঠিকানা: পূর্বধলা, নেত্রকোণা) আ. হাইয়ের ছেলে মো. শিমুল (২১), সুকুরদী এলাকার মৃত অহিদউল্লার ছেলে মো. রমজান (৩৮), গোহাট্টা এলাকার সোলাইমান মিয়ার ছেলে মো. মারুফ হাসান (২২) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. রুবেল (৩৮), টানপাড়া এলাকার মো. বাদল ভূঁইয়ার ছেলে মো. শাহিন ভূঁইয়া (২৫), পারাবতী মীরেরবাগ এলাকার তমিজ উদ্দিনের ছেলে আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিম পাড়া এলাকার মো. মোবারক মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. ইমন (২৭)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে বৃহস্পতিবা দুপুরেই নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।