চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চকবাজার থানার চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন ছিল।আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ। 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com