যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় স্বামী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া সন্দেহ ও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনাকে কে'ন্দ্র করে নাজমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে কাঠের লাঠি দিয়ে মা'রধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহিদ হাসান শুভর বিরুদ্ধে। ঘ'টনাটি ঘটে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে। 

 অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর রাতে স্বামীর দে'রিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহের অভিযোগ তুলে কাঠের লাঠি দিয়ে মা'রধর করেন স্বামী। একপর্যায়ে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি স্বামীর বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন।

খবর পেয়ে নাজমিনের বাবা ওসমান গনি তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার বারবাজারের পিরোজপুরে নিজের বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নাজমিন খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন। চাহিদামতো টাকা দিতে না পারলে তাকে মা'রধর করা হয়। তার দা'বি, স্বামী বেকার ও মাদকাসক্ত। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাজমিন খাতুনের শরীরে ফোলা ও র'ক্তাক্ত জখম রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, গৃহবধূ নির্যাতনের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com