ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ক্ষেতলালে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা সিভিল সার্জন আল মামুন। বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

​আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com