মৈশাদী ইউনিয়নে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত উল্ল্যাহ খোকন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি দোয়া চেয়ে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে মা- বোন, চাচি ও ভাবিদের নিকট দোয়া চাওয়ার পাশাপাশি ভোট চেয়ে আসছেন।
এমন একজন চেয়ারম্যান পদপ্রার্থী যিনি পূর্ব হতেই ইউনিয়নবাসীর সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন ও সুখ দুঃখে পাশে ছিলেন। তিনি হলেন এনায়েত উল্ল্যাহ খোকন।
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন ঘুরে দেখা যায়, যে ক'জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন এদের মধ্যে ভোটারদের আলোচনার শীর্ষে এগিয়ে রয়েছেন
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক, দানশীল ব্যক্তি সকলের আস্থাভাজন
চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ খোকন।
ইউনিয়ন ঘুরে দেখা যায়, বয়োবৃদ্ধ হতে শুরু করে সকল শ্রেণির ভোটারদের পছন্দ চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত উল্ল্যাহ খোকনকে।ভোটাররা বলেন, সৎ ও যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী এবার আমরা পেয়েছি।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এনায়েত উল্ল্যাহ খোকনকে আমরা দেখতে চাই। তিনি ক্লিন ইমেজের গণমানুষের আস্থাভাজন । তার মতো চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সেবার পাশাপাশি ব্যক্তিগত ভাবে ও মানুষ সেবা পাওয়াসহ উপকৃত হবেন।আল্লাহ বাচিয়ে রাখলে আমরা এনায়েত উল্ল্যাহ খোকনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো।