সোনারগাঁওয়ে দিন ব্যাপী বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরন অনুষ্ঠান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
মানবিকতার টানে, মানুষের কল্যাণে এ শ্লোগানকে ধারন করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের মধ্যে দিয়ে পালিত হলো এক উল্লেখযোগ্য মানবিক আয়োজন।
উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ বিন্নিপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন।এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন ডা. সারিয়া নাফিয়া, ডা. শৈবাল বসাক, ডা. এমিলি ম্যারি বিশ্বাস, ডা. আরাফা জাকির ও ডা. ফারহানা মিম ঋতু।
এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবীসহ নানা পেশার প্রায় সাড়ে পাচঁশত নারী পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। শুধু মোগড়াপাড়া ইউনিয়ন নয়, আশপাশের ইউনিয়ন থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষ করে কাবিলগঞ্জ ও বিন্নীপাড়া এলাকার মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
কর্মসূচিতে হাজী মো.আশরাফ উদ্দিন নিজে উপস্থিত থেকে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম তদারকি করেন । সুশৃঙ্খলভাবে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও সহযোগীরা গুরুত্বের সহিত দায়িত্ব পালন করেন। নারী, পুরুষ ও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আলাদা গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ রোগীদের সেবার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আরো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, মানুষের সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি আরও বলেন, এখানে আসা রোগীদের মাঝে যারা জটিল রোগে আক্রান্ত তাদের সকল প্রকার উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করবে বলে আশ^স্থ করেন। মানুষের মুখে হাসি ফোটানোই হোক সকল প্রচেষ্টার সার্থকতা।
তিনি মোগড়াপাড়া ইউনিয়নের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও এর পরিধি বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে চান।
তিনি আরও জানান , ইতোমধ্যে পর্যায়ক্রমে ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ,সনাতন ধর্মাম্বলী আয়োজন সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ভুমিকা পালনের মধ্যে দিয়ে দৃষ্টান্তমূলক পরিচিতি লাভ করতে জান। মাদক ,কিশোর গ্যাং, চুরি – ডাকাতি, ছিনতাই সহ সকল অপরাধমূলক বিষয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি ।
আরও পড়ুন
উনচিপ্রাং সীমান্তে চিংড়ি ও টেংরা মাছের আড়ালে ইয়াবা পাচারের অভিযোগ
১০ নভেম্বরের ধর্মঘটে ক্লাস না নেওয়া শিক্ষকদের নিয়ে ঢাবি-জবির তৎপরতা, নীরব জাবি প্রশাসন
সোনারগাঁওয়ের মোবাইল চুরির অপবাদে গরম পানি ঢেলে ঝলছে দেওয়া আফরিনের মৃত্যু