সুস্থ থাকতে শরীরচর্চার কোনো বিকল্প নেই: প্রতিমন্ত্রী ফরহাদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় বোদা প্রতিনিধি:

সুস্থ থাকতে হলে শরীরচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, মানসিক প্রশান্তিও দেয়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের সুস্থ ও কর্মক্ষম রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের সবার উচিত প্রতিদিন কিছু সময় শরীরচর্চার জন্য বরাদ্দ রাখা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রবীণ নাগরিকদের নিয়ে নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ বিষয়ক সংগঠন ‘গুডমর্নিং বোদা’-এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

‘সুস্থতার পথে একসঙ্গে প্রতিদিন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের শরীরচর্চা ও সুস্থ থাকার কসরতে অংশ নেন প্রতিমন্ত্রী নিজেও। এ সময় তিনি নিয়মিত প্রাতঃভ্রমণ ও শরীরচর্চায় অংশগ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

গুডমর্নিং বোদা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বয়সী নাগরিকরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ নাগরিকরা বলেন, ‘গুডমর্নিং বোদা’-এর এমন উদ্যোগ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণের মাধ্যমে তারা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com