গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি রায়হান সিরাজী, ঘুরে দেখলেন ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি:
অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। রংপুরের গঙ্গাচড়ায় দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগডরা আশ্রয়ণ পাড়ায় মানবিক সংগঠন ‘প্রকৃতি ও জীবন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় সংসদ সদস্য মো. রায়হান সিরাজী শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা অসহায় মানুষের খোঁজখবর নেন। ক্যাম্পে হতদরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদিন, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান নায়েব, সেক্রেটারি সাইফুল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন জামায়াতের আমির শাহ আলম, নোহালী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলামসহ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং জামায়াতের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ করে শীতের সময়ে দরিদ্র মানুষের কষ্ট লাঘব এবং অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।