মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির আয়োজনে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষামূলক 'মেগা ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতা পরীক্ষা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের ক্লাস রুমে দিনব্যাপী দুই শিফটে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে ইউটোপিয়া ক্যাডেট একাডেমি।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ইউটোপিয়া ক্যাডেট একাডেমির আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে। এই পরিক্ষা আমাদের সামনে ক্যাডেট ভর্তি পরিক্ষায় সাফল্য অর্জনে ভূমিকা রাখবে।
আয়োজকদের ভূয়সী প্রশংসা করে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ইউটোপিয়া ক্যাডেট একাডেমির প্রতিনিধির মাধ্যমে আমার মেয়ে এইখানে পরীক্ষার জন্য আবেদন করেছিলো। আজকে পরীক্ষার অংশগ্রহণ করে আমার মেয়ে অনেক খুশি। এখানের পরিবেশ ও অনেক ভালো।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কাজী মৌটুসী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এবারের 'মেগা ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতা পরীক্ষা-২০২৬' অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ক্যাডেট ভর্তি প্রস্তুতি ও মেধাবিকাশে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে।
প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক মো. ইফতেখারুল ইসলাম জানান, মাগুরায় সর্বপ্রথম ক্যাডেট ভর্তি প্রস্তুতি ও মেধাবিকাশে কাজ করছে ইউটোপিয়া ক্যাডেট একাডেমি। সাফল্যের ৪র্থ বছরে পদার্পণ করে এবার মেগা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় ৩য় থেকে ৮ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। এছাড়া বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রথম দশ জনের জন্য ভর্তিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।