গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রতিভা উন্নয়নের জন্য এ কর্মশালার আয়োজন করা হয় ।
আজ শনিবার (১৪ নভেম্বর) প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখায় সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ফরিদপুর শাখা, বরিশাল বি.এম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
কর্মশালায় ব্যাংকের ব্যাংকের ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদ, ভিপি সাদিয়া মবিন হান্নান, এসএভিপি মোহাম্মদ আরাফাত রায়হান, এভিপি মাহমুদ হাসান, এসএভিপি মোঃ বদিউজ্জামান প্রমূখ এ প্রশিক্ষক হিসেবে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
বক্তরা তাদের বক্তব্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। শেখান কৌশল ।
প্রশিক্ষকরা এ প্রশিক্ষনে অর্জিত জ্ঞান কর্মজীবনে চর্চার আহবান জানান।
আরও পড়ুন
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে কালাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
পালিয়ে যাওয়া অপশক্তি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : পাবিপ্রবি উপাচার্য
বোদার সীমান্তে বিজিবির অভিযান, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার