জয়পুরহাটে ২০ বিজিবির অভিযান: এক মাসে প্রায় ৯ কোটি টাকার মাদক ও কষ্টিপাথর জব্দ, আটক ১৭
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত এক মাসে পরিচালিত পৃথক অভিযানে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান কষ্টিপাথর জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ১৪ নভেম্বর দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিজিবি।
এ সময় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পল ইনজেকশন, ৩১২ বোতল যৌন উত্তেজক সিরাপ, ১৭৩ বোতল মাদকদ্রব্য সিরাপ এবং ৩৮৯ কেজি ৮০০ গ্রাম ওজনের ৬টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে ও কষ্টিপাথর।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত অপরাধ নির্মূলে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
আরও পড়ুন
সহকর্মীর পাশে ইউনিয়ন: জয়পুরহাটে অসুস্থ প্রবীণ মটর শ্রমিককে সসম্মানে অবসর ভাতা প্রদান
জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে কালাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা