জয়পুরহাটে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’য় উৎসবের আমেজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘পক্কি তলার মেলা’ ১৪ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয়দের কাছে ‘জামাই মেলা’ নামে পরিচিত।

মেলা উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে জামাই ও আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। দিনভর মেলায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠিখেলা, নাগরদোলা ও চরকির পাশাপাশি বসে মিঠাই-মিষ্টি, মাটি ও কাঠের তৈজসপত্রের বাহারি দোকান। 

মেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন জানান, বংশপরম্পরায় চলে আসা এই ঐতিহ্য নতুন প্রজন্মও ধরে রেখেছে।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী খেলাধুলার পাশাপাশি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা সব বয়সী মানুষের অংশগ্রহণে মেলাপ্রাঙ্গণকে এক সামাজিক মিলনমেলায় পরিণত করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com