পাঁচবিবিতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মী আটক হয়েছেন। 

শনিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার স্টেশন এলাকা থেকে তাকে আটক করে পাঁচবিবি থানা পুলিশ।

আটককৃত যুবকের নাম মুন্না। তিনি পাঁচবিবি পৌর শহরের তুড়িপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত পাঁচবিবি পৌর শাখা ছাত্রলীগের কর্মী।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, আটককৃত মুন্না নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি পৌর শাখার সদস্য।

সন্ত্রাসবিরোধী আইনে তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com