সারা দেশে আমন ধান-চাল সংগ্রহ শুরু, সাটুরিয়ায় উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

সারা দেশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে । শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।

জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

আজ থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com