চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত আক্তাউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে
শনিবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হিমেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে তার বিরুদ্ধে।